গোপালগঞ্জের ছাত্রলীগ নেতা তুষার হত্যাকান্ডের ১৬তম বার্ষিকী আজ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রাকিব হোসেন তুষার হত্যাকান্ডের ১৬তম বার্ষিকী আজ। দীর্ঘ ১৬ বছর অতিবাহিত হলেও এ হত্যাকান্ডের বিচার হয়নি।এ সংক্রান্ত মামলাটি এখন হাই কোর্টে স্ট্রে অবস্থায় রয়েছে।

দিনটি পালন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া জামে মসজিদে জুম্মাবাদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তবে করোনার কারনে দলীয় কোন কর্মসূচী হাতে নেয়নি স্থানীয় আওয়ামী লীগ।

বিগত ২০০৪ সালের এই দিনে বাস ধর্মঘটের সময় বাস চলাচল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মালিক-শ্রমিক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে রাকিব হোসেন তুষার নিহত হন। তখন নিহতের ছোট ভাই আরিফ হোসেন জুয়েল বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ দিনেও এ হত্যাকান্ডের বিচার না হওয়ায় পরিবারের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে। এ ব্যাপারে মামলার বাদি আরিফ হোসেন জুয়েল বলেন, বিএনপির সময় মামলাটি হাইকোর্টে বদলী করা হয়। এরপর মামলাটি স্ট্রে অবস্থায় রয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের উল্লেখযোগ্য কোন হস্তক্ষেপ না থাকায় মামলাটি হাইকোর্টেই পচে মরছে। আমি আমাদের পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি দ্রুত এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ৩১ জুলাই বাস চলাচল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মালিক শ্রমিক ও পুলিশ ত্রিমুথী সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে রাকিব হোসেন তুষার নিহত এবং বর্তমানে প্রধানমন্ত্রীর এপিএস-২ ও সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ অর্ধশত আওয়ামী লীগ নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় তৎকালীন ওসি আয়ুউবসহ বিএনপির ৪৭ নেতা-কর্মীর নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর