মুকসুদপুরে আক্রান্ত হয়ে সংবাদ কর্মীর মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জের মুকসুদপুরে করোনায় আক্রান্ত হয়ে ওমর আলী (৪৮) নামে এক সংবাদ কর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হলো। সোমবার (১৩ জুলাই) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনায় মৃত্যুকরণকারী ওমর আলীর বাড়ী মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কুলাকুনা গ্রামে। তিনি পাক্ষিক মুকসুদপুর সংবাদে কর্মরত ছিলেন। একই সংগে ওমর আলী জীবন বীমা কর্পোরেশনের মুকসুদপর শাখা ব্যবস্থাপক ছিলেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহমুদুর রহমান ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বেশ কয়েকদিন আগে ওমর আলীর করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্ট দেখা দেয়। এরপর তিনি ৯ জুলাই নুমনা দেন এবং ১০ জুলাই তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে আসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তার গ্রামের বাড়ি গোবিন্দপুর ইউনিয়নের কুলাকোনা গ্রামে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, এর আগে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে সদর উপজজেলায় ৬ জন, মুকসুদপুর উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন, কামিযানী উপজেলায় ৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর