মুকসুদপুরে ঐতিহ্যবাহী ডোঙ্গা বাইচ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ ব্যুরো।।

গোপালগঞ্জের মুকসুদপুরে ঐতিহ্যবাহী ডোঙ্গা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ( ৪ সেপ্টেম্বর ) বিকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা দক্ষিণপাড়া যুব সমাজের আয়োজনে চাওচা বিলে ঐত্যিবাহী ডোঙ্গা বাইচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ডোঙ্গা বাইচ দেখতে আসে বিভিন্ন্ গ্রাম থেকে হাজার হাজার উৎসুক জনতা। মহামারী করোনাকালীন সময়ে ঘরবন্ধী থাকা মানুষের বিনোদনের খোরাক জমিয়েছে বলে জানিয়েছে ডোঙ্গা বাইচ দেখতে আসা বিনোদন প্রেমীরা।

 ডোঙ্গা বাইচে মোট ৮ ডোঙ্গা অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রথম পুরষ্কার স্মার্ট মোবাইল ফোন জিতে নেয় মিজান, ২য় আনিচ এবং ৩য় পুরষ্কার জিতে নেয় রাজিব। এছাড়াও অনুষ্ঠিত ডোঙ্গাবাইচে সকল অংশগ্রহণকারীদের শান্তনা পুরষ্কার দেয়া হয়।

ডোঙ্গা বাইচের আয়োজন করে ওই গ্রামের ওয়াহিদুজ্জামান ভুইয়া, কাওসার ভুইয়া, সোবাহান ভুইয়া, জাহাঙ্গীর ভুইয়া, সোহাগ মুন্সী, সোহেল মোল্যা, শাকিল ভুইয়া প্রমুখ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর