মু‌জিব জন্মশতবর্ষ উপলক্ষে গোপালগ‌ঞ্জে বৃক্ষ রোপণ করলো ছাত্রলীগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার :

মু‌জিব জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে গোপালগ‌ঞ্জ সদর উপজেলার কাঠি-বৌলতলী সড়কের সাড়ে ৬ কিলোমিটার এলাকা জুড়ে বৃক্ষ রোপন করেছে ছাত্রলীগ।

আজ বৃহস্প‌তিবার সকালে সরকা‌রি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক করোনা জয়ী নিউটন মোল্লার নেতৃত্বে এক যোগে কয়েক’শ বনজ ও ফলদ গাছের চারা রোপন করা হয়।

এ সময় গোপালগঞ্জ (ভারপ্রাপ্ত) ও মাদারীপুরের খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেফাউর রহমান, জেলা যুবলীগের উপ-দফতর সম্পাদক তানভীর হাসান জনি, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মোল্লা, রিফাত সরদার, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা পৌর স্বেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোল্লা, করপাড়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব সরদারসহ ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতা কর্মীরা উপ‌স্থিত ছিলেন।

সরকা‌রি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা বলেন, মু‌জিব শতবর্ষ উপলক্ষে ও বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নির্দেশে সরকা‌রি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগেরর পক্ষ থেকে জেলার পাঁচ উপজেলার বি‌ভিন্ন সড়কে দুই হাজার গাছে চারা রোপন করা হবে। এ গাছগুলো একদিন বড় হয়ে ছায়া দেয়া পাশাপশি ফল দিবে। এছাড়া মানব সভ্যতা বেঁচে থাকার প্রয়োজনীয় বিশুদ্ধ অক্সিজেন দান করবে।

গত ১ আষাঢ় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ মাসব্যাপী (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর প্রত্যেক নেতাকর্মীকে ৩টি (বনজ, ওষুধি, ফলদ) করে গাছ লাগানোর নির্দেশ দেন তিনি। দলীয় প্রধানের নির্দেশনার পর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর