ঐতিহাসিক ৭ মার্চ দিবসে আবৃত্তি উৎসব

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
স্টাফ রিপোর্টার।।
ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে জেলা প্রশাসন গোপালগঞ্জ-এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে রোববার অনুষ্ঠিত হলো আবৃত্তি উৎসব।
কবি, আবৃত্তি শিল্পী ও সংগঠক প্রদ্যোত রায়-এর গ্রন্থনা ও উপস্থাপনায় আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করে ত্রিবেণী, উদীচী, সুপ্রভাত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমী ও অনুনাদ এর আবৃত্তি শিল্পীরা।
জেলা প্রশাসক কবি ও আবৃত্তি শিল্পী  শাহিদা সুলতানা-এর সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে এবং জেলা কালচারাল অফিসার মামুন বিন সালেহ-এর নিরলস প্রচেষ্টায় চমৎকার একটি আবৃত্তি বান্ধব পরিবেশে আবৃত্তি উৎসবটি সফলতার মুখ দেখে।
আবৃত্তি উৎসবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) ইলিয়াসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মাসুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থার অধ্যক্ষ কবি, গীতিকার ও সঙ্গীতজ্ঞ  রাখাল কিশোর ঠাকুর, উদীচী জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, গোপালগঞ্জ-এর সভাপতি প্রফুল্ল কুমার বল। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দীপু, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক  আনিসুর রহমান রাজুসহ জেলার বিশিষ্ট কবি, লেখক, আবৃত্তি শিল্পী, সংগঠক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের সুধীজন।
অনুষ্ঠানটিতে আবহ সংগীত সংযোজন করেন স্টুডিও ত্রিবেনীর কর্ণধার জীবানন্দ ঠাকুর। শব্দ সংযোজনায় ছিলেন হ্যাপি সাউন্ড সিস্টেমের সাউন্ড ইঞ্জিনিয়ার মোঃ ইমরান ও মোঃ শফিকুল ইসলাম।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর