Home ব্রেকিং নিউজ... কাশিয়ানী উপজেলার প্রার্থীদের সাথে মত বিনিময়

কাশিয়ানী উপজেলার প্রার্থীদের সাথে মত বিনিময়

০
কাশিয়ানী উপজেলার প্রার্থীদের সাথে মত বিনিময়

স্টাফ রি‌পোর্টার ।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন নির্বাচনে আচরন‌বি‌ধি নি‌য়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এ সভার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার বেলা সা‌ড়ে ১১টায় কাশিয়ানী উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফয়জুল মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার মো: খায়রুল আলম উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায়, বক্তরা, নির্বাচন কমিশনের বিধি নিষেধ ও আইন মেনে চলার সাথে সাথে নির্বাচনে যাতে কোন প্রকার সংঘাত সষ্টি না হয় সে বিষয়ে দিক নির্দেশনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here