কোটালীপাড়ায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে; কলেজ ছাত্র নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছ ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে সজল রায় (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।

আজ শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলার রুথিয়ারপাড় গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত সজল রায় কোটালীপাড়া উপজেলার রুথিয়ারপাড় গ্রামের অমর রায়ের ছেলে। সে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুফর রহমান জানান, নিহত সজল রায় ও তার বাবা অমর রায় নিজেদের পুকুরের মাছ একটি পিকআপে ভর্তি করে বিক্রির জন্য ফরিদপুররের ভাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন।

এসময় তাদের বহনকৃত পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের পুকরে পেড়ে গেলে সজল ঘটনাস্থলে নিহত হয়। এসময় তারা বাবা অমর রায় আহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর