কোটালীপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন।
আজ মঙ্গলবার কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের পশ্চিমপাড় থেকে তারাশী বাসস্ট্যান্ড পর্যন্ত ফুটপাতে অভিযান চালিয়ে দখল মুক্ত করেন। এ সময় দুই গাছ ব্যবসায়ীকে ৬হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও ফুটপাতে রাখা গাছ, ইট, সিমেন্ট, পিলারসহ বিভিন্ন মালামাল জব্দ করেছেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গাছ, ইটসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করে আসছিল। যে কারণে সড়কের ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং বিভিন্ন সময় সড়ক দূর্ঘটনা ঘটেছে। তাই আমরা ফুটপাত দখল মুক্ত করার জন্য এ অভিযান চালিয়েছি। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর