গোপালগঞ্জে উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে উদীচী গোপালগঞ্জ জেলা সংসদ।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উদীচী কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা  হরেন্দ্র নাথ মণ্ডল, দলীয় পতাকা উত্তোলন করেন জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম।

পরে উদীচী কার্যালয় হতে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনির্বাণ স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

পরে রঘুনাথপুর শাখার আয়োজনে পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

উদীচী রঘুনাথপুর শাখার সাধারণ সম্পাদক সিপ্রা বালার সভাপতিত্বে আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি ‌মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক মন্ডলীর সদস্য ‌মাহাবুবুল আলম শিপন, কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, টুঙ্গিপাড়া শাখার সভাপতি মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে মনমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা উদীচী, কোটালীপাড়া, রঘুনাথপুর ও টুঙ্গিপাড়া শাখা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর