গোপালগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে যুবক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া প্রতিনিধি।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হোসেন সিকদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (২৩ জানুয়ারী) দিবগত রাত ১২টার দিকে গোপালগঞ্জ-বরিশাল সড়কের কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোহাম্মদ হোসেন সিকদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আনোয়ার হোসেন সিকদারের ছেলে।

ওসি মোঃ জিল্লুর রহমান জানান, মোটর সাইকেলে করে যশোর থেকে আগৈলঝাড়া যাচ্ছিলেন মোহাম্মদ হোসেন। এসময় মোটর সাইকলেটি কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা মংলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক মোহাম্মদ হোসেন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত মরদেহ থানায় রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর