গোপালগঞ্জে ডাক্তার দম্পতির উপর সন্ত্রাসী হামলা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ চিন্ময় দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত ওই ডাক্তার দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টার দিকে গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোড় এলাকায় তাদের উপর এ হামলার ঘটনা ঘটে।

আহত ডাঃ চিন্ময় দত্ত জানিয়েছেন, সকালে তিনি তার পাওয়ার হাউজ রোড় এলাকার ভাড়া বাসা থেকে একই এলাকায় তার নির্মাণাধীন বাড়ীর কাজ দেখতে যান। পথিমধ্যে ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। খবর পেয়ে তার স্ত্রী সঞ্চিতা দত্ত এগিয়ে আসলে তিনিও হামলার শিকার হন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ডাক্তার দম্পতিকে তারা উদ্ধার করে হাসপাতলে ভর্তি করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এদিকে, ডাক্তার দম্পতির উপর হামলা ঘটনায় বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ হুমায়ুন কবির নিন্দা জানিয়েছেন। একই সাথে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী করেছেন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত)হযরত আলীর সাথে কথা হলে তিনি জানান, অভিযো্গ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর