করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

করোনা মোকাবেলায় কঠিন এক বাস্তবতার সামনে দাড়িয়ে ষোল কোটি মানুষের জীবন রক্ষায় নিজেদের জীবনকে বিপন্ন করে মানবিক হৃদয় নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নানামুখী তৎপরতা চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

এরই ধারাবাহিকতায় সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি যশোর অঞ্চলের কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়ে রাখতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। কখনও কখনও টহলের গাড়িতে থাকা ত্রাণসামগ্রী দারিদ্র্যে জর্জরিত মানুষদের দেখে গাড়ী থামিয়ে সড়কেই তুলে দেয়া হচ্ছে। এ সময় বিনা প্রয়োজনে কাউকে অযথা ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করেন সেনা সদস্যরা। পাশাপাশি তারা বেশি বেশি হাত ধোয়া, মাস্ক ব্যবহারসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। এছাড়া যশোর সেনানিবাসের মেডিক্যাল টিম কর্তৃক ইতোমধ্যে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন উপজেলায় অসহায় মানুষদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি গণপরিবহন মনিটরিং, করোনা সংক্রমিত এলাকায় সেনাবাহিনীর টহল জোরদারসহ নানামূখী জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে  খুলনার কয়রার উপকূলীয় এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাঁধ নির্মানের কাজ। এর ফলে উপকূলবর্তী মানুষের মুখে হাসি ফুটতে শুরু করেছে। এছাড়াও বৃহত্তর যশোর অঞ্চলের বন্যাকবলিত পানিবন্দী শত শত অসহায় মানুষের মাঝে সুপেয় পানি ও ত্রান সহায়তা প্রদানের পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর