গোপালগঞ্জে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে আজ শনিবার গাজী মোসলেহ উদ্দিন এবং শওকত হোসেন একোন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে বাগেরহাট চিরুলিয়া ফুটবল একাদশ ৪-৩ গোলে টুঙ্গিপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।

গোপালগঞ্জ সদরের ডুমদিয়া ফুলবাড়ি মাঠে এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দুই দলের মধ্যে আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা অনুষ্ঠিত হলেও নির্ধারিত সময়ে খেলা অমিমাংশিত থাকে। পরে টাইব্রেকারে বাগেরহাট চিরুলিয়া ফুটবল একাদশ ৪-৩ গোলে টুঙ্গিপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান লুৎফার রহমান বাচ্চু পুরস্কার বিতরন করেন। এসময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, বাফুফের সদস্য সাবেক ফুটবলার ইলিয়াস হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর