গোপালগঞ্জে লক্ষাধিক টাকার বেড় জাল আগুন দিয়ে ধ্বংস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

পরশ উজীর, কাশিয়ানী(গোপালগঞ্জ)।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে লক্ষাধিক টাকার বেড় জাল আটক করে আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছে প্রশাসন।

আজ রোববার দুপুরে কাশিয়ানীতে মধুমতি বাওড়ে বেড় জাল দিয়ে কাঠা ঘের দেয়ার সময় সহকারী কমিশনার(ভূমি) মো. আতিকুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ কাঠা উচ্ছেদ অভিযান পরিচালনা কালে এই জাল জব্দ করেন এবং বাওড়ের পাড়েই তা আগুন দিয়ে ধ্বংস করে দেন।

কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান,  মধুমতি বাওড়ে কাঠা দিয়ে এবং বেড় জাল দিয়ে ওই এলাকার প্রভাবশালী একটি মহল মাছ শিকার করে আসছে দীর্ঘদিন ধরে। সাধারন যেসব মৎস্যজীবী রয়েছে ওই এলাকায় মাছ শিকার করতেও পারেনা প্রভাবশালীদের হুমকীর মুখে।তিনি বলেন, আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও প্রভাবশালীরা সময় সুযোগ বুঝে আবারো সক্রীয় হয়ে ওঠে।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর