গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে নিজে আত্মহত্যা করেছে এক ব্যক্তি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে নিজে আত্মহত্যা করেছে মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের কারনে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে। মারাত্মক আহত স্ত্রী ও সন্তানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আর আত্মহত্যাকারী মনিরের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে মনির মোল্লা তার স্ত্রী তানজিলা বেগম(৪০) ও ছেলে ইমদাদুল মোল্লা (২২)কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। পরে নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করে।

প্রতিবেশীরা পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানান ওই ওসি।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর