গোপালগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে  অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের একটি ধান ক্ষেতের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

সিন্দিয়াঘাট নৌ-তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ আবুল বাশার জানান, বেলা ১২টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামের  কুমোদ বাকচীর একটি ধান ক্ষেতের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত পুলিশ ওই ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর