গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা আক্রান্ত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

মহামারী করোনা মোকাবেলায় সরকারী দায়িত্ব পালনে অক্লান্ত পরিশ্রম করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান করোনা আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার(২০ আগষ্ট)সকালে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। সদর উপজেলা স্বাস্থ্য-কর্মকর্তা ডাঃ মোঃ আছাদুজ্জামান উপজেলা নির্বাহী অফিসারের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (১৮ আগষ্ট) সদর উপজেলা স্বাস্থ্য-কর্মকর্তা ডাঃ মোঃ আছাদুজ্জামান উপজেলা নির্বাহী অফিসারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান।

করোনা রিপোর্ট পজেটিভ আসার পর থেকে তিনি তার সরকারী বাস ভবনে হোম আইসোলেশনে আছেন।

করোনার শুরু থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান করোনায় মৃত একাধিক ব্যক্তির দাফন ও দাহ নিজ হাতে করেছেন।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান বলেছেন, করোনা ও বন্যা মোকাবেলায় তাকে প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন, করোনা ও বন্যাকালিন খাদ্যসামগ্রী বিতরণসহ সরকারী নানা কাজে যেতে হয়েছে। করোনাকে ভয় না পেয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে স্বাস্থ্য-সচেতন থাকা ও করোনায় ভয় না পেয়ে সামাজিক দুরত্ব বজায় রাখার সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন। তিনি নিজে সুস্থ্ থাকতে বা নিজের পরিবারকে নিরাপদ রাখতে কখনোই হাত-পা গুটিয়ে বসে থাকেননি।

তিনি আরো জানান, নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন, চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ সেবক করছেন। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর