Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধুর সমাধিতে  গৃহায়ন ও গণপূর্ত সচিব এর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে  গৃহায়ন ও গণপূর্ত সচিব এর শ্রদ্ধা

০
বঙ্গবন্ধুর সমাধিতে  গৃহায়ন ও গণপূর্ত সচিব এর শ্রদ্ধা

গোপালগঞ্জ ব্যুরো।।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

আজ সোমবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের, গোপালগঞ্জ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস ও অমিত কুমার দেব, পিএন্ডডি কাশেফ মোঃ আমিনুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক কুমার শীল, উপ-বিভাগীয় প্রকৌশলী(ই/এম) তন্ময় কর্মকারসহ গণপূর্ত বিভাগের প্রকৌশলীগণ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করে।

পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন এবং নির্মাণাধীন পুলিশ ব্যারাকের কাজ পরিদর্শন করেন।বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here