পু‌রোপু‌রি দুর্নী‌তি মুক্ত করা দুরূহ কাজ-টু‌ঙ্গিপাড়ায় দুদক চেয়ারম্যান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের নব-নিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউ‌দ্দিন  আবদুল্লাহ ব‌লে‌ছেন, পু‌রোপু‌রি দুর্নী‌তি মুক্ত করা খুবই দুরূহ কাজ। দুর্নী‌তি একটা সহনীয় পর্যা‌য়ে নি‌য়ে আসতে আমরা কাজ করবো।

‌গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি সৌ‌ধে শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে তি‌নি এসব কথা ব‌লেন।

‌তি‌নি অা‌রো ব‌লেন, জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা‌নের স্বপ্ন ছি‌লো শোষণ মুক্ত, বৈষম্যহীন ও দুর্নী‌তিমুক্ত সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর জন্মশতবা‌র্ষিকী ও স্বাধীনতার রজতজয়ন্তী দুদক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়‌নে কাজ কর‌বে।

এর আগে দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ বেদী‌তে পুষ্পস্তবক অর্পণ ক‌রে গভীর শ্রদ্ধা জানান।

প‌রে তি‌নি বঙ্গবন্ধু ও তাঁর প‌রিবা‌রের শহীদ সদস্য‌দের রু‌হের মাগ‌ফেরাত কামনা ফা‌তেহাপাঠ ও মোনাজা‌তে অংশ নেন তি‌নি।

এ সময় দুদক ক‌মিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক, স‌চিব ড, মু আ‌নোয়ার হো‌সেন হাওলাদার, জেলা প্রশাসক শা‌হিদা সুলতানা উপ‌স্থিত ছি‌লেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর