ইজিবাইক ও থ্রি-হুইলারের  সংঘর্ষে নিহত-১, আহত-৪

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাটারী চালিত ইজিবাইক ও থ্রি-হুইলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোঃ  ‍নুরুজ্জামান (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরো ৪ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে পাটগাতী-গোপালগঞ্জ সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ নুরুজ্জামান নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরাহাচড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।তিনি টুঙ্গিপাড়ায় নার্সারীর ব্যবসা করেন।

আহতরা হলেন, একই উপজেলার বাঘিয়ারকুল গ্রামের ইজিবাইক চালক আলামিন খা(৩৫), টুঙ্গিপাড়া গ্রামের শেখ শফি(৩৭), পাচকাহনিয়া গ্রামের ইমরান শেখ(২৫), শ্রীরামকান্দি গ্রামের বাবুল হোসেন (৪৫)। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ জানিয়েছেন, সকাল সাড়ে ৬টার দিকে মোঃ নুরুজ্জামান ইজিবাইকে করে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নিলফা বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি যাত্রীবাহী থ্রি-হুইলারের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোঃ নুরুজ্জামান নামের ওই ব্যবসায়ী নিহত ও ইজিবাইকের চালকসহ আরো ৪ যাত্রী আহত হন।পরে আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ এ রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়া হাসপাতালে রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর