বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়ার ৯ ইউপি চেয়ারম্যানের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলার নব-নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান ও তাদের পরিষদের সদস্যবৃন্দ।
আজ মঙ্গলবার উপজেলার পিঞ্জরী, হিরণ, শুয়াগ্রাম, আমতলী, কান্দি, কলাবাড়ি, সাদুল্লাপুর, বান্ধাবাড়ি ও কুশলা ইউপি চেয়ারম্যানগণ তাদের পরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌস মেয়র মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন,মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, রাফেজা বেগম, তুষার মধু, এডভোকেট বিজন বিশ্বাস, সমর চাঁদ মৃধা খোকন, মিজানুর রহমান হাওলাদার মানিক, চৌধুরী সুলতান মাহমুদ কালু উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর