গোপালগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ইনডোর কার্যাক্রম শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে ৫০-শয্যাবিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ইনডোর সেবা কার্যাক্রমের উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ৫০-শয্যাবিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ইনডোর সেবা কার্যাক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যন শেখ লুৎফর রহমান বাচ্চু, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের অধ্যাক্ষ ডাঃ মোঃ জাকির হোসেন, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ফিতা কেটে ইনডোর সেবা কার্যাক্রমের উদ্বোধন করে হাসপাতালের কার্যাক্রম পরিদর্শ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

দুই বছর আগে গোপালগঞ্জে ৫০-শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালটিতে আউটডোরে রোগী দেখা হচ্ছিল। তবে এবার থেকে ইনডোরে রোগী দেখা হবে। এতে গোপালগঞ্জসহ আশপাশের জেলার ডায়াবেটিক রোগীরা সহজেই সেবা নিতে পারবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর