Home ব্রেকিং নিউজ... গোপালগঞ্জে সোনালী ব্যাংকের কম্বল বিতরন

গোপালগঞ্জে সোনালী ব্যাংকের কম্বল বিতরন

০
গোপালগঞ্জে সোনালী ব্যাংকের কম্বল বিতরন

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে ছিন্নমুল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করেছে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস।

বুধবার রাতে গোপালগঞ্জ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম ওবায়দুর রহমান শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরন করেন।

এ ছাড়া এদিন রাতে জেলার অন্যান্য স্থানেও সোনালী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষদেরকে কম্বল দেয়া হয়।

এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here