Home ব্রেকিং নিউজ... চ্যানেল ২৪-এর সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা  প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

চ্যানেল ২৪-এর সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা  প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

০
চ্যানেল ২৪-এর সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা  প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

হাইকোর্টের একটি মামলার প্রচারিত সংবাদকে কেন্দ্র করে বেসরকারী টেলিভিশন চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানসহ ছয় জনের বিরুদ্ধে হয়রানি মূলক ১’শ কোটি টাকার মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালতি হয়েছে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

আজ বৃহস্প‌তিবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয় সাংবা‌দিক স‌মি‌তির সভাপ‌তি ফাতেমা তুজ জি‌নিয়া, চ্যানেল ২৪ এর গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার রাজীব আহম্মেদ রাজু বক্তব্য রাখেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সংবাদ কর্মী সাগর দে বলেন, একজন সাংবাদিক তার নিজের নৈতিক জায়গা থেকে সংবাদ প্রকাশ করায় যদি মানহানি মামলার আসামি হতে হয় তাহলে এটা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। তাই সম্প্রতি চ্যানেল ২৪ এর মাসুদুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর ছেলের মানহানি মামলার ঘটনার তীব্র নিন্দা জানাই।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ফাতেমা তুজ জিনিয়া বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বারবার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার চেষ্টা চলছে। একজন মায়ের অবশ্যই অধিকার রয়েছে তার সন্তানের সাথে দেখা করার, তার সন্তানকে কাছে পাওয়ার। কেউ যদি এই অধিকার হরণ করে তবে সাংবাদিকরা অবশ্যই সেই ঘটনা নিয়ে সংবাদ লিখতে পারে৷ কিন্তু এই সংবাদের জন্য যদি তার বিরুদ্ধে মামলা করা হয় সেটি অবশ্যই ষড়যন্ত্রমূলক মামলা। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে মুশফেক আলম সৈকত নামের এক ব্যক্তি বাদি হয়ে এ নালিশি মামলা দায়ের করেন। এতে সাংবাদিক মাসউদুর রহমানসহ ৬ জনকে আসামী করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here