Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

০
বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ সোমবার বিকেলে নব-নির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগষ্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জের মেয়র কাজী লিয়াকত আলী লেকু, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, নব-নির্বাচিত সেক্রেটারী সিকদার নুর মোহাম্মদ দুলু, নির্বাচিত সদস্য রফিকুল ইসলাম মিটু, নাসিমুল হক গণি, আকবর আলী, আলী নাঈম খান জিমি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে হাসমত আলি সিকদার চুন্ন-সিকদার নূর মোহাম্মদ দুলু প্যানেল পূর্ন প্যানেলে জয়লাভ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here