বঙ্গবন্ধুর সমাধিতে বায়তুল মোকাররমের খতিবের শ্রদ্ধা

Reverence of Khatib of Baitul Mukarram at the tomb of Bangabandhu

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ।।

গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন শ্রদ্ধা জানিয়েছেন।

আজ শনিবার দুপুরে তিনি সমাধি সৌধের বেদীর সামনে দাঁড়ি‌য়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে  শ্রদ্ধা জানান।

পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাসউদ উল হক, জেলা আওয়ামী লীগ সহসভাপতি শেখ রুহল আমিন, পাটগাতী ইউনিয়নের চেয়ার‌ম্যান শেখ শুকুর আহম্মদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর