Home জাতীয় চুরি, জঙ্গিবাদের কারণে বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল জনগণ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চুরি, জঙ্গিবাদের কারণে বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল জনগণ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

০
চুরি, জঙ্গিবাদের কারণে বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল জনগণ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০০৮-এর নির্বাচনে বিএনপি পেয়েছিল মাত্র ৩০টি আসন (৩০০ আসনের মধ্যে)। অনেকের ধারণা ছিল, বিএনপি অনেক আসন পাবে। কিন্তু বাস্তবে দেখা গেল, চুরি-জঙ্গিবাদ-সন্ত্রাসের কারণে বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল জনগণ। বলেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ জানুয়ারি) রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে, জনগণের ভোটে বিশ্বাসী। জিয়াউর রহমান যখন ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে ভোট চুরি করেছিল, আওয়ামী লীগই সোচ্চার হয়েছে। জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগই। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’, এই স্লোগান আমাদেরই দেয়া।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এখন আইনের মারফত গঠিত হয়েছে। এর আগে, ইসি আর্থিকভাবে প্রাইম মিনিস্টারের অফিসের ওপর ন্যস্ত ছিল। আমরা স্বাধীন করে দিয়েছি। আলাদা বাজেট করে দিয়েছি। ইসি যাতে নির্বাচন পরিচালনা স্বাধীনভাবে করতে পারে, সেই ব্যবস্থা আওয়ামী লীগ সরকারই করে দিয়েছে। প্রধানমন্ত্রী তার বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছেন বলে উল্লেখ করেন তার ভাষণে।

দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এর আগে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here