বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে: ওবায়দুল কাদের

বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করে গেছে। বিএনপি এসে হাওয়া ভবন, লুটপাটের ভবন করে—দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

‘‌বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা এখন আর নির্বাচনের ফাইনাল খেলায় অংশ নিতে পারবে না। তবে আরও এক হাজার ৮৯৬ জন প্রার্থী আছে। তাদের সঙ্গে ৭ তারিখে ফাইনাল খেলা হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করে গেছে। বিএনপি এসে হাওয়া ভবন, লুটপাটের ভবন করে—দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।

তারেক রহমানকে দেশে এসে নির্বাচনের খেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘তারেক রহমান বসে আছে লন্ডনে, সে আর দেশে আসে না। সাহস থাকলে—আসো। মোকাবিলা হবে রাজপথে। খেলা তো হবে। দুর্নীতিবাজ-লুটেরাদের সঙ্গে খেলা হবে।’

ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যদি মনে করেন—কাদের ভাই, (ভোটকেন্দ্রে) না গেলে কী হবে! আপনি তো জিতেই গেছেন। সেটা হবে না—কেন্দ্রে যেতে হবে।’

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর