বাংলাদেশের ক্রিকেটে আর কোনও ‘শাকিব’ চান না কোচ

The coach does not want any more 'Shakib' in Bangladesh cricket

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের জয় আর কেউ মনে রাখেনি। সকলের মনে রয়েছে শুধু শাকিব আল হাসানের করা টাইম্‌ড আউট। ক্রিকেটের ইতিহাসে প্রথম বার আন্তর্জাতিক স্তরে যা দেখা গিয়েছিল ৬ নভেম্বর। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরাসিংহ চাইছেন এই আউটের নিয়ম বদলে যাক। শাকিবের মতো প্রশ্নের মুখে আর কোনও অধিনায়ককে ফেলতে চান না তিনি।

শাকিব টাইম্‌ড আউট করার পর থেকে অনেকেই বাংলাদেশের অধিনায়ককে বিদ্রুপ করেছেন। তাঁর নেওয়া সিদ্ধান্তের সমালোচনাও করেছেন অনেকে। হাথুরাসিংহ বলেন, “আমার মনে হয় না এই টাইম্‌ড আউট নিয়ে কথা এখনই থামবে বলে। তবে আমি একটা কথা বলতে পারি যে, এটাও এক ধরনের আউট। আমার মতে এই আউটের সিদ্ধান্ত আম্পায়ারের নেওয়া উচিত।

ফিল্ডিং দলের আবেদনের প্রয়োজন নেই।” আউটের আবেদন করেছিলেন শাকিব। তার পর আম্পায়ার সিদ্ধান্ত জানান। সেই কারণে শাকিবের সমালোচনা হচ্ছে। আগামী দিনে আর কেউ যাতে শাকিবের মতো পরিস্থিতিতে না পড়ে সেটাই চান হাথুরাসিংহ।

শাকিব হয়তো বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ খেলে ফেলেছেন। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। পরের বিশ্বকাপের সময় শাকিবের বয়স হবে ৪০। তখন আর বাংলাদেশের অলরাউন্ডার খেলবেন কি না তা বলা কঠিন। শেষ বিশ্বকাপ হতে পারে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লার। তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন।

হাথুরাসিংহ বলেন, “শাকিবের মতো এক জন অলরাউন্ডার দলে থাকা মানে দু’জন ক্রিকেটারের কাজ হয়ে যাওয়া। শাকিবের পরিবর্ত পাওয়া কঠিন। মুশফিক, মাহমুদুল্লাদের মতো ক্রিকেটারেরা বাংলাদেশের সেরা। ওরা যদি আর না খেলে তা হলে আগামী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে হবে।”

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর