Home গোপালগঞ্জ সংবাদ জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

গোপালগঞ্জে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০টায় গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায়  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মশালার আয়োজন করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম ও শুভেচ্ছা বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন। 

কর্মশালায় জনপ্রতিনিধি, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here