গোপালগঞ্জে বন্ধুদের বিরুদ্ধে স্কুল ছাত্রকে হত্যার অভিযোগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুদের বিরুদ্ধে আপন শেখ(১৫)নামে এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। সে কাশিয়ানীর বাঘঝাপা গ্রামের তুহিন শেথের ছেলে এবং কাশিয়ানী পাইলট হাইস্কুলের ৯ম শ্রেনীর ছাত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪ বন্ধুকে আটক করেছে।

Gopalganj Photo Apon Sk

গতকাল মঙ্গলবার(১৮ জন)রাত ৮টার দিকে আপন শেখকে তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখানে তারা রেল ব্রীজের উপর বসে গল্প করে। কিছুক্ষন পরে তার দুই বন্ধু ব্রীজের নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন।

আপন শেখের বাবা তুহিন শেখ ও চাচা শাহিন শেখ বলেছেন, বাড়ি থেকে আপনের বন্ধুরা ডেকে নিয়ে গেছে। তারা একসাথে গেম খেলে এবং পরে পরিকল্পিতভাবে আপনকে তার বন্ধুরা হত্যা করেছে।তারা হত্যাকারীদের বিচার দাবী করেন।

immage 1000 03 7

কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ(ওসি)মোঃ জিল্লুর রহমান বলেন, মৃতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে।ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর