দক্ষিণ কোরিয়ায় যাত্রীবোঝাই বিমানে হঠাৎ আগুন! প্রাণে বাঁচলেন ১৭৬ জন

জিমহায়ে বিমানবন্দরে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই রানওয়েতে চলাকালীন আগুন ধরে যায় এয়ার বুসানের বিমানটিতে। সে দেশের সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানাচ্ছে, সে সময় বিমানটি হংকংয়ে উড়ান শুরু করতে চলেছিল।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জিমহায়ে বিমানবন্দরে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই রানওয়েতে চলাকালীন আগুন ধরে যায় এয়ার বুসানের বিমানটিতে। সে দেশের সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানাচ্ছে, সে সময় বিমানটি হংকংয়ে উড়ান শুরু করতে চলেছিল।

দক্ষিণ কোরিয়ার বুসানে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বিমান। অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৯ যাত্রী এবং পাইলট-সহ সাত জন বিমানকর্মী।

জিমহায়ে বিমানবন্দরে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই রানওয়েতে চলাকালীন আগুন ধরে যায় এয়ার বুসানের বিমানটিতে। সে দেশের সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানাচ্ছে, সে সময় বিমানটি হংকংয়ে উড়ান শুরু করতে চলেছিল। কিন্তু সে সময় হঠাৎই বিমানের পিছনের অংশে আগুন ধরে যায়।

বিমানবন্দরের দমকল কর্মীরা দ্রুত রানওয়েতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এক জন যাত্রী সামান্য চোট পেলেও অন্যদের সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রসঙ্গত, গত ডিসেম্বরে ১৮১ জন যাত্রী এবং বিমানকর্মীকে নিয়ে দক্ষিণ কোরিয়ান মুয়ান বিমানবন্দরে ধাক্কা খেয়েছিল একটি বিমান। ১৭৯ জনের মৃত্যু হয়েছিল ওই ঘটনায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর