গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় গোপালগঞ্জের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
আজ শনিবার ভোরে গাজীপুরের কাপাসিয়ায় রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে হত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পাইকান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদাত মোল্লার মেয়ে শারমিন আক্তার (৩০) ছেলে রসুল মোল্লা (১৮), শারমিনের তিন মেয়ে মিম আক্তার ( ১৪), হাবিবা (১০), ফারিয়া (২)।
পরিবার সূত্রে জানাযায়, অানুমানিক ২০ বছর আগে একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ফোরকান মোল্লার সাথে সামাজিক ভাবে বিয়ে হয় নিহত শারমিন বেগমের। কয়েক বছর শশুরবাড়ি থাকার পর শারমিনকে নিয়ে প্রথমে ঢাকা ও ছয় মাস আগে গাজীপুরের কাপাসিয়ায় যায়। ফোরকান নিজের প্রাইভেটকার চালিয়ে সংসার চালাতো।
এক বছর আগে স্বামির সাথে পারিবারিক কলহে বাবার বাড়িতে চলে আসে শারমিন আক্তার। ফোরকান শশুরবাড়ির লোকদের বুঝিয়ে তার পরিবারে ফিরিয়ে নেয়।
নিহত শারমিন আক্তারের মা ফিরোজা বেগম (৬০) বলেন, গতকাল শুক্রবার ফোরকান মোল্লা চায়না কম্পানীতে চাকরী দেওয়ার কথা বলে রসুলকে তার ভাড়ার বাসায় ডেকে নেয়। রসুল মোল্লা তার বড় বোন ফাতেমা বেগমের বাসায় থেকে গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন। আজ সকালে ফোরকানের ভাই জব্বার মোল্লা মুঠোফোনে কল করে জানায় ফোরকানের বাসায় সবাই মারা গেছে। তখন রসুল মোল্লাসহ অন্যদের মুঠোফোনে কল করলে তা বন্ধ পায়। পরে স্বজনরা গাজীপুরের কাপাসিয়ায় ওই বাসায় গেলে লোমহর্ষক এ ঘটনা দেখতে পায়।
