মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| শিশু বয়স থেকেই মাদক থেকে সচেতন করতেই এই আয়োজন। এ প্রতিযোগীতার মাধ্যমে শিশুরা মাদকের ভয়াবহতা জানতে পারবে বলে মনে করেন আয়োজকেরা।
বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে গিয়ে দেখাগেছে, ছোট ছোট শিশুদের হাতে কাগজ আর রঙ-তুলি। যে যার মনের ভাষা দিয়ে রঙ তুলির আঁচরে ফুটিয়ে তুলছে ছবি। প্রত্যেকের আঁকা ছবিতে ভেসে উঠেছে মাদকের ভায়াবহতা।
আগামী ২৬ জুন মাদকদ্রব্যে অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ বৃহম্পতিবার (০৭ মে) সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ প্রতিযোগীতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নেয়| প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী সচেতনতা, মাদকাসক্ত পরিবারের করুণ চিত্র সুন্দর সমাজ গঠন ও সুস্থ জীবনের নানা বিষয় তাদের ছবিতে ফুটিয়ে তোলে|
আগামী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নবী নেওয়াজ বলেন, আগামী প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে কেবল আইনি ব্যবস্থা যথেষ্ট নয়, বরং সাংস্কৃতিক চর্চা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি| শিশুদের মনস্তত্ত্বে মাদকের নেতিবাচক প্রভাব গেঁথে দিতেই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে|
