Home গোপালগঞ্জ সংবাদ “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

০
“মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জে কর্মরতঃ  টেলিভিশন সাংবাদিকদের নিয়ে “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার(০৭ মে) সকালে গোপালগঞ্জ জেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সভাপতি এনামুল কবির রুপম, মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি ও দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ এ প্রশিক্ষণ দেন। এ প্রশিক্ষণে জেলার ২৫ জন টেলিভিশন সাংবাদিক অংশ নেন।

immage 1000 02

প্রশিক্ষণে মানবাধিকার,  মৌলিক অধিকার, মানবিক মর্যদা, বৈষম্যহীনতা, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন, সমতার পথে যাত্রা ,আইনী জটিলতা’সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

immage 1000 03

পরে প্রশিক্ষনার্থেীদের মধ্যে সনদ বিতরন করেন গোপালগঞ্জ জেলা্ পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহম্মেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here