গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় পাঁচ শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচি ঘিরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ পরিলক্ষিত হয়।

​জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ড মো. বোরহান শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিক-উজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আকবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পর জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত ঘৃণ্য ও লজ্জাজনক অপরাধ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

​তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে দেশের এই সংকটময় মুহূর্তে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর