অবশেষে ভাটিয়াপাড়া মোড় থেকে কালনা পর্যন্ত তিন কিলোমিটার এলাকার অবৈধ বালুর চাতাল উচ্ছেদ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি।।

অবশেষে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড় থেকে কালনা পর্যন্ত তিন কিলোমিটার এলাকার অবৈধ ৩৫টি বালুর চাতাল ও নদী থেকে পাড়ে তোলা বালুর পাইপ উচ্ছেদ করা হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ আজ রোববার দুপুরে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে করা এসব বালুর চাতাল উচ্ছেদ করে।

সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রচার হয়। এসব বালুর চাতালের কারনে ভাটিয়াপাড়া-কালনা সড়কে প্রতিদিন শত শত পরিবহন ব্যাপক অসুবিধার মধ্যে চলাচল করে আসছিল। বিশেষ করে বৃষ্টির কারনে নদী থেকে উঠানো বালু রাস্তার উপর গিয়ে কাঁদা-পানিতে সয়লাব থাকতো। কখনো কখনো কাঁদা পানিতে সড়ক দূর্ঘটনাও ঘটেছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর