গোপালগঞ্জে নতুন করে ৩ ডাক্তারসহ করোনায় আক্রান্ত-৪২

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে ৩ ডাক্তার, এক নার্স ও ৫ স্বাস্থ্যকর্মীসহ ৪২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪৮ জন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৯৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৮৩৫ জন ও মৃত্যুবরণ করেছেন ২৪ জন ।

আজ সোমবার (২০ জুলাই) গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ৪২ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ১৪, টুঙ্গীপাড়ায় ৯, কোটালীপাড়ায় ৪, কাশিয়ানী ১৩ ও মুকসুদপুর উপজেলায় ২ জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মোট আক্রান্ত ১২৪৮ জনের মধ্যে জেলা সদরে ৪০১, টুঙ্গীপাড়ায় ২০২, কোটালীপাড়ায় ১৮৯, মুকসুদপুরে ২৩০ ও কাশিয়ানী উপজেলায় ২২৬ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩৫ জন ও অন্য ৩৮৮ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন এবং মৃত্যুবরণ করেছেন ২৪ জন।

মৃত্যুবরণকারী ২৪ জনের মধ্যে জেলা সদরে ৮, টুঙ্গীপাড়ায় ৪, কোটালীপাড়ায় ১, কাশিয়ানীতে ৬ ও মুকসুদপুর উপজেলায় ৫ জন। এ পর্যন্ত জেলায় করোনা টেস্ট করার জন্য ৬ হাজার ৬৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর