Home ব্রেকিং নিউজ... ইভটিজিংকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। আহত ১৫

ইভটিজিংকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। আহত ১৫

ইভটিজিংকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। আহত ১৫

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুধবার রাতে ইভটিজিং করাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে গভীর রাত পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চলে। এতে সংবাদ কর্মিসহ উভয় পক্ষের অন্ততঃ ১৫ জন আহত হয়।এ সময়ে পার্ক করে রাখা ৪/৫টি মটর সাইকেল ভাংচুর করা হয়।হামলা করা হয় কয়েকটি দোকান ঘরে।

Gopalganj Clash Photo 0405.05.2022

আহতদের মধ্যে ২জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে,২জন টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪২ রাইন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সুলতান মাহমুদ জানিয়েছেন।

জানাগেছে, গতকাল বুধবার সন্ধ্যায় পাটগাতি গ্রামের লিটু শেখের স্ত্রী ও মেয়েরা মধুমতি নদীর পাটগাতি বাজার সংলগ্ন ঘাট এলাকায় গেলে শ্রীরামকান্দির কয়েকটি ছেলে তাদেরকে ইভটিজিং করে। এ বিষয় নিয়ে পরবর্তীতে শ্রীরামকান্দি ও পাটগাতীর মানুষেরা দুই পাশে জমায়েত হয় ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে।এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ পরিস্থিতি চলতে থাকে কয়েক ঘন্টা ধরে। পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ৪২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রনে আনে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় কোন অভিযোগ দেয়নি বলে ওসি জানান। এলাকায় ধমথমে পরিস্থিতি বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here