Home ব্রেকিং নিউজ... ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রীতি ফুটবল ম্যাচ

ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রীতি ফুটবল ম্যাচ

ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে ঈদের আনন্দ আরো উপভোগ্য এবং আনন্দ ভাগাভাগি করতে নবীনবাগে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। নবীনবাগ যুব সমাজ আয়োজিত এ ফুটবল ম্যাচের ১-১ গোলে সমাপ্ত হয়।

আজ বুধবার ‍বিকালে গোপালগঞ্জ শহরের নবীনবাগ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে নবীনবাগের এক সময়ের নিয়মিত খেলোয়াড় তা‌দের সা‌থে তা‌দের সন্তান এবং সন্তান সমতুল্যরা অংশগ্রহণ করে।  

01 2

জয় পরাজয়কে মুখ্য না ভেবে ঈদ-উল-ফিতর এর আনন্দকে ভাগাভাগি করে নিতে উৎসব মুখর পরিবেশে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।এ ফুটবল লড়াই দেখতে স্থানীয়রা মাঠ প্রাঙ্গনে ভিড় করে।  খেলা শেষে বাপ-বেটা ও স্থানীয়দের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। আগামীতেও ‌শিশু ও যুবক‌দের মাঠমু‌খি কর‌তে এ ধরনের আয়োজনের প্রতিশ্রুতি রেখে ফুটবল ম্যাচের সমাপ্তি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here