গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

One sentenced to death in Gopalganj murder case

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে চাঞ্চল্যকর ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় অজিত বাকচী নামের একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেনে আমলী আদালত।সেই সাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে।মামলার অপর আসামীকে খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরনে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খোর্দ্দ দূর্বাশুর গ্রামের রমেশ বাকচীর ছেলে দন্ডপ্রাপ্ত আসামী অজিত বাকচী নিহত ক্ষমা বিশ্বাসের মেয়ে তপু বিশ্বাসকে বিয়ে করার জন্য ঘটনার এক বছর আগে প্রস্তাব দেয়।প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় ওই পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল আসামীরা।

বিগত ২০১৩ সালের ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পূজার অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ক্ষমা বিশ্বাস, মেয়ে তপু বিশ্বাস, ছেলে অপু বিশ্বাস ও বোন স্বপ্না। পথিমধ্যে তপুকে জোর করে ছিনিয়ে নিতে গেলে মা ক্ষমা বিশ্বাস বাধা দিলে ধারালো ছুরি দিয়ে অজিত বাকচী তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় ছেলে অপু বিশ্বাসকেও আহত করে।

এ ঘটনায় পরের দিন মুকসুদপুর থানায় দুই জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় দেন।

সরকার পক্ষে এপিপি শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে ফজলুল হক খান মামলাটি পরিচালনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর