Home গোপালগঞ্জ সংবাদ শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন সরওয়ার হোসেন তালুকদার

শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন সরওয়ার হোসেন তালুকদার

শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন সরওয়ার হোসেন তালুকদার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর অঞ্চলের সভাপতি ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ সরওয়ার হোসেন তালুকদার।

আজ বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতি কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের হলরুমে মোঃ সরওয়ার হোসেন তালুকদারকে অবসর জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যায়লয়ের কয়েকশত শিক্ষক উপস্থিত ছিলেন।
এ সকল শিক্ষকরা মোঃ সরওয়ার হোসেন তালুকদারের বক্তব্যের সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন।

বাংলাদেশ শিক্ষক সমিতি কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি নন্দলাল বিশ্বাসের সভাপতি অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া, সহ-সভাপতি মোঃ আবুল কাসেম, সাধারণ সম্পাদক শেখ কাওসার আহম্মেদ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন বাছার বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর অঞ্চলের সভাপতি ও কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ সরওয়ার হোসেন তালুকদারের হাতে বিদায়ী সংবর্ধনার ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here