Home গোপালগঞ্জ সংবাদ পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নিহত তিন, আহত চার

পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নিহত তিন, আহত চার

পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নিহত তিন, আহত চার

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো ৪জন।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Gopalganj Accident Photo 0614.08.2022

আজ বুধবার বিকেলে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি মাছের খালি পিকআপ এর সাথে উল্টা কি থেকে আসা আরেকটি থ্রি হুইলারের সাথে সংঘর্ষ হয়।এ সময় ঘটনাস্থলে একটি মটর সোইকেলকে ধাক্কা দেয়। মটর সাইকেলটি ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি ইজিবাইকের উপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা এক অজ্ঞাত ব্যক্তি (৩৫) ঘটনাস্থলেই মারা যায়। পিকআপে চাপা দেয়া মটর সাইকেল আরোহী সদরের সুকতাইল গ্রামের ফরহাদ শেখ (৩৮) গুরুতর জখম হলে, তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Gopalganj Accident Photo 0114.08.2022

অন্যদিকে, বিকাল চারটার দিকে গোপালগঞ্জ সদরের সোনাকুড় এলাকায় রুবিয়া বেগম (৫৫) নামে নারী মটর সাইকেল এর ধাক্কায় নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here