গোপালগঞ্জে “রেমিটেন্স যোদ্ধা দিবস”পালন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও “রেমিটেন্স যোদ্ধা দিবস” পালন করা হয়েছে।এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

পরে ৪জন রেমিটেন্স যোদ্ধার পরিবারকে সম্মাননা প্রদান ও তিনজন রেমিটেন্স যোদ্ধার সন্তানদেরকে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র-এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর