Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও অপর ৩০ জন আহত হয়েছে।মারাত্মক আহত ১৮জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী জানান।

বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। ওই মহাসড়কে প্রায় তিনঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারনকে দুর্ভোগ পোহাতে হয়।

immage 1000 02

নিহতরা হলেন-মাদারীপুর জেলার কালকিনি উপজেলার জাহিদুল মোল্লার ছেলে ট্রাক ড্রাইভার শামীম (৩৫), খুলনা জেলার দাকোপ উপজেলার বানিসান্তা এলাকার নিরাপদ সরকারে ছেলে মানব সরকার (৪৮) ও খুলনার ডুমুরিয়া উপজেলার উলো গ্রামের শফিকুল মোল্লার ছেলে বাসের সহকারী রাব্বি মোল্লা(২০)। নিহত শামীম ও মানব সরকার ঘটনাস্থলেই মারা যান আর রাব্বি চিকিৎসাধীন মারা যান।

কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ(ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, খুলনার মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাওয়ার পথে ঘটনাস্থলে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার সহ ৩জন নিহত ও অপর ২৮জন আহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here