গোপালগঞ্জ সদর উপজেলার নব নির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ সদর উপজেলার ১৫টি ইউনিয়নের নব-নির্বাচিত সাধারন ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ১৩৫জন সাধারন সদস্য ও ৪৫জন নারী সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান।

এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শীতল পাল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, পুরুষ ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব-নির্বাচিত সদস্যগণ দেশ ও জাতির কল্যাণে নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রসঙ্গত,গত ৫ জানুয়ারী গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর