তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে মোড়কের মূল্য মুছে ও বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

 

সহকারী পরিচালক শামীম হাসান জানান, দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বড় বাজারে অভিযান চালানো হয়। এসময় পাঁচ লিটারের বোতলের মোড়কে মূল্য মুছে বিক্রি করার অপরাধে একটি মুদি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পাঁচ লিটারের বোতল খোলা অবস্থায় বেশি দামে এবং মূল্য তালিকায় প্রদর্শিত নির্ধারিত ১৬২ টাকার স্থলে ১৭৩ টাকা বিক্রি করার অপরাধে আরো দুইটি মুদি দোকানের মালিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ অভিযান চলাকালে জেলা বাজার কর্মকর্তা মো: আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: মোজাহারুল হক বাবলুসহ গোপালগঞ্জ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর