প্রতিবন্ধী নারীকে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষন মামলার পলাতক আসামী ওবায়দুল হাওলাদারকে(৪২) গ্রেফতার করেছে র‌্যাব-০৮।

শুক্রবার(১৮ ফেব্রুয়ারী)রাতে ঢাকা জেলার সেকেরহাটের শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাকে কোটালীপাড়া থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত ওবায়দুল হাওলাদার কোটালীপাড়া উপজেলার উত্তরপাড় গ্রামের বিশা হাওলাদারের ছেলে।

মাদারীপুর র‌্যাব-০৮ কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তথ্য পায় যে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার প্রতিবন্ধী নারীকে ধর্ষন মামলার পলাতক আসামী ঢাকা জেলার সেকেরহাট থানা এলাকায় অবস্থান করছে। র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সেকেরহাট থানাধীন শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে ওবায়দুল হাওলাদাকে গ্রেফতার করে।

সে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পলাতক আসামী (কোটালীপাড়া থানার মামলা নং ০১, তাং-০১.০১.২০২২ইং)।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর