Home গোপালগঞ্জ সংবাদ ১১ হাজার টাকা জরিমানা

১১ হাজার টাকা জরিমানা

০
১১ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার কাশিয়ানী উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, মূল্য তালিকা না টাঙানো, মেয়াদোত্তীর্ণ পণ্য, বাটখারায় ওজনে কারচুপি, মূল্য তালিকায় বাজার মূল্য থেকে অধিক মূল্যে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৬ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরো জানান, এছাড়া সবজির বাজারে লেবু, শসাসহ বিভিন্ন পণ্যের মূল্য যাচাই বাছাই করা হয় এবং মূল্য তালিকা হাল নাগাদসহ ক্রয় ও বিক্রয় মূল্য প্রদর্শনপূবক টাঙানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here