গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসনসহ সর্বস্তরের সাধারন মানুষ।

আজ সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের পাশে “জয় বাংলা পুকুর“ বদ্ধভূমির স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান শ্রদ্ধা জানান।

এ সময় পুলিশের একটি চৌকস দল শহীদ বুদ্ধিজীবীদের স্বসস্ত্র সালাম জানায়। এসময়ে বিউগলে সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর ডঃ এ কিউ এম মাহবুব, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযুদ্ধ সংসদসহ বিভিন্ন সরকারী, বেসরকারী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন। এরপর শহীদদের গণ কবরে ফুল দেয়া হয।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর